বাইখোরায় সাইকেলের দাবিতে প্রাণ গেল ছাত্রীর, শোকাচ্ছন্ন পরিবার

প্রগতি ত্রিপুরা,১৬ আগস্ট, ২০২৬: বাইখোরা আনন্দপুর এলাকা থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরনে জানা যায় বাইখোড়া আনন্দ বৈদ্য পাড়ার বাসিন্দা ভানু মুহুরীর সপ্তম শ্রেনীতে পাঠরত কন্যা সন্তান সংগীতা মুহুরী পরিবারের লোকজনের অনুপস্থিতিতে নিজ বারীতে আত্মহত্যা করে। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৩ বছরের নাবালিকা কন্যাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায় বারিতে বাইসাইকেলের জন্য অভিমানকরে আত্মহত্যার পথ বেছেনেয় সংগীতা মুহুরী। আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। মৃতদেহ ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। সংগীতা মুহুরীর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যার দিকে বাইখোরা থানায় খবর আসে যে আনন্দপুর এলাকায় এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বাইখোরা থানার পুলিশ বাহিনী। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে বাইখোরা হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, একটি বাইসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে জেদ করেছিল ওই ছাত্রী। অনুমান করা হচ্ছে, সাইকেল না পাওয়ার অভিমানেই হয়তো সে এই চরম পথ বেছে নিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং ঘটনার যাবতীয় দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী