বীরচন্দ্রমনুতে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় আহত ২ মহিলা, তদন্তে পুলিশ

প্রগতি ত্রিপুরা,১৬ আগস্ট, ২০২৬: রবিবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু কৃষিবিজ্ঞান কেন্দ্রের সামনের জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই মহিলা।

স্থান সূত্রে জানা গিয়েছে, রবিবার বীরচন্দ্রমনু এলাকার জাতীয় সড়ক পারাপারের সময় টিআর ০১ সি ই ০৭৪৭ (TR01CE0747) নম্বরের একটি গাড়ি মারাত্মক গতিতে এসে দুই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ঘটনার আকস্মিকতায় দুজনই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা গিয়েছে; তারা হলেন বীরচন্দ্রমনুর বাসিন্দা কল্পনা ভৌমিক (২৬) এবং পদচন্দ্র পা এলাকার বাসিন্দা কোবজা রানী নোয়াতীয়া (৩৫)।

ঘটনার পর পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে কল্পনা ভৌমিককে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠান। পরবর্তীতে খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অপর মহিলা কোবজা রানী নোয়াতীয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গিয়েছে। গাড়িটি ঠিক কী কারণে অনিয়ন্ত্রিত হয়ে এই দুর্ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী