কর্মসংস্থানের সুযোগ: আগামী ১৮ আগস্ট কৈলাসহরে বিশাল চাকরি মেলা

প্রগতি ত্রিপুরা, ১৪ আগস্ট, ২০২৬: বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আগামী ১৮ আগস্ট কৈলাসহর সরকারি আই.টি.আই (I.T.I) প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ চাকরি মেলা।

মেলাটি ওই দিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বৈকাল ৪টা পর্যন্ত চলবে। এই জব ফেয়ারে স্বনামধন্য একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শূন্যপদের জন্য সরাসরি কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট সময়ে এই চাকরি মেলায় উপস্থিত থেকে অংশ নেওয়ার জন্য দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী