প্রগতি ত্রিপুরা, ৮ আগস্ট, ২০২৬: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান পশ্চিম জেলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় আগরতলা ভগৎ সিং যুব আবাসে। ৫ই আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
এই প্রশিক্ষণ শিবিরে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শিবিরে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করেন।
সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে এবং দলীয় কর্মীদের আদর্শগতভাবে গড়ে তুলতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। দলের অন্যতম প্রধান এই কর্মসূচির নাম ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’। মন্ডল ও বুথ স্তরের কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার পর এবার জেলাভিত্তিক প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, রাজ্যের ১০টি রাজনৈতিক জেলায় গত ৫ আগস্ট থেকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে। এরই অংশ হিসেবে সদর শহর জেলায় ৮ থেকে ১০ আগস্ট—এই তিন দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে জেলার ১২১ জন নির্বাচিত কর্মী ও কার্যকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা এখান থেকে শেখা মূল আদর্শ ও কৌশল পরবর্তীতে একদম রুট লেভেল বা প্রান্তিক কর্মীদের মাঝে ছড়িয়ে দেবেন।
তিন দিনের এই শিবিরে মোট ১২টি বিশেষ সেশন বা ক্লাস রয়েছে। যার মধ্যে প্রথম দিনে ৫টি, দ্বিতীয় দিনে ৫টি এবং শেষ দিনে ২টি সেশন পরিচালিত হবে। সেশনগুলোতে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় ও রাজ্যস্তরের অভিজ্ঞ দলীয় নেতৃত্ব। জাতীয় টোলির সদস্য হেমন্ত গোস্বামী প্রথম সেশনটি পরিচালনা করে কর্মীদের উদ্বুদ্ধ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় বক্তা জানান, “বিজেপির কাছে মূল মূলমন্ত্র হলো—’প্রথমেই দেশ, সবার শেষে ব্যক্তি’ (Nation First, Self Last)। এই শিবিরের মূল উদ্দেশ্য শুধু রাজনীতির ব্যাকরণ শেখানো নয়; বরং এমন কার্যকর্তা তৈরি করা যারা সমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সাথে কাজ করবেন। প্রতি তিন বছর অন্তর কর্মীদের এই ধরনের গুণগত দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।”
“ভারতীয় জনতা পার্টির সবচাইতে বৃহত্তর অনুষ্ঠান বা কার্যক্রম হলো প্রশিক্ষণ। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান আমাদের মন্ডল ও বুথ স্তরে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমাদের ১০টি রাজনৈতিক জেলায় প্রশিক্ষণ চলছে। সদর শহর জেলায় ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিনিধিরা দুই রাত থেকে ১২টি সেশনে অংশ নিচ্ছেন।








