স্কুলে ফের দুষ্কৃতি হানা!প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা!!

প্রগতি ত্রিপুরা, ৫ অগাস্ট,২০২৬: শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর শ্যামাপ্রসাদ বিদ্যানিকেতন এইচএসসি স্কুলে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা স্কুলের ট্রান্সফরমারের তালায় এম-সিল জাতীয় আঠা লাগিয়ে দেয়। বুধবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি দেখতে পেয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে এলাকাবাসীর দাবি, গত কিছুদিন ধরে স্কুলে বারবার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, স্কুলে বাউন্ডারি ওয়াল না থাকায় দুষ্কৃতীরা সহজেই স্কুল চত্বরে প্রবেশ করছে।

ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, স্কুলের চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হোক এবং পূর্বের চুরির ঘটনাগুলিরও সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক। তাদের অভিযোগ, স্কুলের এসএমসি (স্কুল ম্যানেজমেন্ট কমিটি) এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ঘনঘন চুরি ও নাশকতার ঘটনার পরও কেন বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে না, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী