সাংগঠনিক শক্তি বৃদ্ধিই লক্ষ্য: জেলা স্তরে প্রশিক্ষণ অভিযান শুরু করছে বিজেপি

প্রগতি ত্রিপুরা,৪ আগস্ট, ২০২৬: সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংহত করার লক্ষ্যে রাজ্যজুড়ে প্রশিক্ষণ কর্মসূচিতে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই কর্মসূচির বিস্তারিত সূচি প্রকাশ করেন।

তিনি জানান, প্রদেশ বিজেপির উদ্যোগে পরিচালিত ‘দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর আওতায় ইতোমধ্যে ৫৫টি মণ্ডলে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি। একইসঙ্গে অবশিষ্ট পাঁচটি মণ্ডলের প্রশিক্ষণও এই পর্যায়ে শেষ করা হবে।

প্রদেশের ১০টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ৫ থেকে ৭ আগস্ট দক্ষিণ, গোমতী ও সিপাহিজলা দক্ষিণ জেলায় প্রশিক্ষণ শিবির হবে। ৮ থেকে ১০ আগস্ট সিপাহিজলা উত্তর, সদর গ্রামীণ ও সদর শহরাঞ্চলে কর্মসূচি আয়োজিত হবে। এরপর ১১ থেকে ১৩ আগস্ট ঊনকোটি, উত্তর, খোয়াই ও ধলাই জেলায় প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে।

বুধবার গোমতী জেলার প্রশিক্ষণ শিবিরে প্রদেশ বিজেপির সভাপতির উপস্থিত থাকার কথা রয়েছে। জেলা পর্যায়ের এই কর্মসূচিতে মোট ১২টি বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা হবে। প্রতিটি জেলা থেকে সর্বাধিক ১৫০ জন প্রতিনিধি অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসবেন প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, গুরু প্রকাশ পাসোয়ান, রাজকুমার শর্মা, হেমন্ত গোস্বামীসহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা। সাংবাদিক বৈঠকে সুব্রত চক্রবর্তী জানান, এই প্রশিক্ষণ অভিযানের মূল লক্ষ্য সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের আদর্শগত ও সাংগঠনিকভাবে আরও সক্ষম করে তোলা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী