ব্রাউন সুগার কন্টেনার সহ আমজনতার হাতে আটক এক

প্রগতি ত্রিপুরা,৪ আগস্ট, ২০২৬: রঘুনাথপুর এলাকায় ব্রাউন সুগার কন্টেনার সহ আমজনতার হাতে আটক পিন্টু পাল। জানা গেছে বেশ কয়েক বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে এবং শাসকদলের টাবড়-তাবোর নেতাদের হাত ধরে দিব্যি চালিয়ে যাচ্ছে বিশালগড় অত্র এলাকায় ব্রাউন সুগারের ব্যবসা আর তাতে বিশালগড় অত্র এলাকায় ব্রাউন সুগারের আসক্ত হয়ে পড়ছে দিন দিন মানুষের ঘরে এবং দোকানপাট লুটপাট বৃদ্ধি পাচ্ছে।

আবারো আমজনতা দেখিয়ে দিল পুলিশ কে যে জনতা কি না পারে। মঙ্গলবার বিকেলে বিশালগড় রঘুনাথপুর এলাকায় একশোর অধিক ব্রাউন সুগার কন্টেনার এবং তার পকেটে থাকা দশ হাজার টাকা পাওয়া যায়। আমজনতা ব্রাউন সুগারের কন্টেনার বিক্রেতা পিন্টু পাল কে গণধোলাই দিয়ে খবর দেওয়া হয় থানায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পকেট থেকে পুলিশ ১০ হাজার টাকা পেলেও সে টাকা এখনো হদিস পাওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে কোন মুখ খুলতে নারাজ এতে বুঝা যায় পুলিশ ও তা থেকে কিছু পেয়ে থাকে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী