প্রগতি ত্রিপুরা,৪ আগস্ট, ২০২৬: তেলিয়ামুড়ার হোলিক্রস স্কুলের নিকটবর্তী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন যে,হোলিক্রস স্কুলের কাছে একটি টোটো এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় এক প্রবীণ সহ মোট তিনজনকে উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।” “পুলিশ সূত্রে জানা গেছে, আহত প্রবীণ ব্যক্তির নাম স্বপন চৌধুরী (৭৫) এবং বাইকে থাকা অন্য দুই আহত ব্যক্তির নাম ধনি দেববর্মা ও জ্যোতিষ দেববর্মা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








