বামুটিয়া সীমান্তে কফ সিরাপসহ আটক গাড়ি, গ্রেপ্তার চালক

প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চলাকালীন বিপুলা পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। সেই সঙ্গে একটি গাড়ি আটক করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে গাড়িটির চালককেও।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় বামুটিয়া আউটপোস্টের অধীনে তালতলা থেকে বামুটিয়াগামী সড়কে নিয়মিত যানবাহন তল্লাশিচালুর সময় একটি সন্দেহভাজন ওমনি (Omni) ভ্যানকে থামানো হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল নিষিদ্ধ ‘এসকফ’ (Eskuf) কফ সিরাপ উদ্ধার করা হয়।

সংগৃহীত তথ্য অনুযায়ী, বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ এই কাশির সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা। এনডিপিসি (NDPS) আইনের নিয়ম ও নির্দেশিকা মেনে সমস্ত নিষিদ্ধ সামগ্রী এবং TR01WB0397 নম্বরের গাড়িটি সিজ করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, গাড়িটির চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রপার প্রসিডিউর মেনে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে তদন্তের প্রাথমিক স্বার্থে ধৃতের নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। ঘটনার নেপথ্যে অন্য কেউ বা কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী