১২ কেজি গাঁজা সহ মোহনভোগের যুবক আটক উদয়পুর স্টেশনে!

প্রগতি ত্রিপুরা, ২৬ জুলাই, ২০২৬: উদয়পুর রেলস্টেশনে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার সকালে সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা গামী ট্রেন উদয়পুর স্টেশনে পৌঁছালে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপি ও পুলিশ।

সেই সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ব্যাগে কী রয়েছে সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারলেও, পরে তল্লাশিতে ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়। আটক যুবকের নাম সাগর মিয়া (১৯)।

তাঁর বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী