বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ!

প্রগতি ত্রিপুরা, ২৫ জুলাই, ২০২৬: ডাক্তারি ভর্তির সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সরব হলো কংগ্রেস। শনিবার দুপুরে বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করল দক্ষিণ জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস। মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।শনিবার দুপুরে বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।

মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দেবাশ্রুতি মজুমদার, জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার ও কংগ্রেস ওবিসি সেলের সভাপতি গৌতম দেবনাথ সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।ডাক্তারি ভর্তির সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্বের সর্ববৃহৎ শিক্ষা কেলেঙ্কারি এবং ছাত্র-যুব-অভিভাবকদের সঙ্গে প্রতারণার প্রতিবাদ জানান তারা।

একইসঙ্গে প্রতিবাদী আন্দোলনের উপর মোদি সরকারের পৈশাচিক আক্রমণের নিন্দা ও ধিক্কার জানায় কংগ্রেস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে।মিছিল শেষে বিলোনিয়া এক নম্বর টিলার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। কংগ্রেসের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারবে না। অবিলম্বে দোষীদের শাস্তি ও তিন মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে দল।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী