কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোনামুড়ায় বামপন্থী ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ২৪ জুলাই, ২০২৬: ​কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সোচ্চার হলো বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো। ত্রিপুরা রাজ্যজুড়ে আন্দোলনের অংশ হিসেবে সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ​
বিক্ষোভ সভায় বামপন্থী ছাত্র নেতারা অভিযোগ করেন, দিল্লিতে ন্যায়সংগত দাবিতে আন্দোলনরত উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের ওপর কেন্দ্রীয় সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ব্যাপক লাঠিচার্জ ও নির্যাতন প্রযোগ করেছে। লাঠিচার্জে আহত শত শত ছাত্র-যুবক বর্তমানে দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও দাবি করা হয়।
আন্দোলনকারীরা বলেন, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত এবং নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব স্বীকার না করা পর্যন্ত রাজপথের আন্দোলন থামবে না”। আহত ছাত্র-যুবদের প্রতি সংহতি জানিয়ে এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশব্যাপী চলা লড়াইকে আরও জোরদার করার ডাক দেয়া হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে।
এছাড়া রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরকারের ভূমিকারও কঠোর সমালোচনা করেন নেতারা। তারা অভিযোগ করেন যে, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে এবং সাধারণ মানুষ আজ বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।

 

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী