দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ কৈলাসহরে!

প্রগতি ত্রিপুরা, ২২ জুলাই, ২০২৬: দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং বিরোধী নেতা রাহুল গান্ধীসহ একাধিক নেতাকে আটক করার ঘটনার প্রতিবাদে বুধবার কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানসহ দলের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রক্ষার দাবি জানান।

বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। জেলা কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী