সরকারি দফতরে ফের চোরের থাবা!

প্রগতি ত্রিপুরা, ২২ জুলাই, ২০২৬: সরকারি অফিসেই চোরের দাপট, তালা ভেঙ্গে উধাও ৩’টি মোবাইল ফোন, মোটর সহ মূল্যবান সরকারি সামগ্রী।! তেলিয়ামুড়া মহকুমার পি.ডাব্লিউ.ডি- দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় প্রশ্নের মুখে সরকারি দপ্তরের নিরাপত্তা ব্যাবস্থা।

মঙ্গলবার গভীর রাতে চোরের দল সরকারি অফিসে হানা দিয়ে একের পর এক তালা ভেঙ্গে নির্বিঘ্নে উধাও করে দেয় সরকারি কাজে ব্যাবহৃত বহুমূল্যবান সামগ্রী। বুধবার, খারচি পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকলেও বিশেষ কাজে কয়েকজন কর্মী অফিসে এসে দেখেন মূল ফটকের তালা ভাঙ্গা।

খবর পেয়ে অন্যান্য কর্মীরা ছুটে এসে দেখেন, শুধু মূল ফটকই নয়—অফিসের প্রতিটি কক্ষের দরজা, লকার ও আলমারির তালাও ভেঙ্গে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। পরে দেখা যায়, সরকারি কাজে ব্যাবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কয়েকটি মোটর সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়ে গেছে।

এই ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানো হলেও, শেষ খবর লেখা পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
সরকারি অফিসে যদি এভাবে তালা ভেঙ্গে চোরেরা নিশ্চিন্তে লুটপাট চালিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা কতটা সুরক্ষিত—তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও চুরি যাওয়া সরকারি সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন দপ্তরের কর্মীরা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী