তরুণ আইনজীবীর মৃত্যু দুর্ঘটনায়! ছুটে এলেন বিধায়ক বন্ধু

প্রগতি ত্রিপুরা, ২২ জুলাই, ২০২৬: কৈলাসহর থেকে বাড়ি ফেরার পথে দারচই এলাকায় বলেরো গাড়ির সাথে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন কৈলাসহর কোর্টের তরুণ আইনজীবী।

কৈলাসহর থেকে নেপালটিলা নিজ বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বিশ্বজিৎ দেববর্মা (৩২)। তাকে আহত অবস্থায় প্রথমে কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঊণকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রেফার করা হয় শিলচরে।

কিন্তু রাস্তায় শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় আইনজীবীকে ধর্মনগর জেলা হাসপাতালে আনা হয়। সেখানে আসার পর চিকিৎসক জানান বিশ্বজিৎ দেববর্মা আর বেঁচে নেই। বিশ্বজিতের অকাল প্রয়াণের খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে আসেন তার বন্ধু তথা করমছড়ার বিধায়ক পলদাংশু।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী