মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কিউবায় প্রথম ত্রাণবাহী বিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২২ জুলাই, ২০২৬: মঙ্গলবার কিউবায় প্রথম ত্রাণবাহী বিমান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ১০০ মিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনার প্রথম ধাপ। রয়টার্স । এই সহায়তা কার্যক্রম চালু হলেও, অন্যদিকে ওয়াশিংটন কিউবার কমিউনিস্ট সরকারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও অব্যাহত রেখেছে।

মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার সাধারণ মানুষের জন্য নজিরবিহীন এই সহায়তা প্যাকেজের ঘোষণা দেন। তাঁর দাবি ছিল, এই সহায়তার উদ্দেশ্য কিউবার জনগণের পাশে দাঁড়ানো, সরকারের হাতে কোনো সুবিধা তুলে দেওয়া নয়। একই সময়ে যুক্তরাষ্ট্র কিউবায় তেলের বেশিরভাগ চালান সীমিত করা এবং নতুন আর্থিক নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপও গ্রহণ করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পাঠানো ত্রাণের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত কিট রয়েছে, যা প্রায় ৭০০টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। এই সহায়তা বিতরণের দায়িত্বে রয়েছে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস। তাট আগে ক্যাথলিক চার্চের মাধ্যমে ৯ মিলিয়ন ডলারের সহায়তাও বিতরণ করা হয়েছিল।

প্রথমদিকে কিউবার সরকার এই সহায়তা প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থান নেয় এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কারের আহ্বান প্রত্যাখ্যান করে। দেশটির কর্মকর্তারা বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতির জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকেই দায়ী করেন। তবে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মানবিক সহায়তা গ্রহণে তারা সম্মত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, স্থানীয় প্যারিশ প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি ত্রাণ বিতরণের ফলে সহায়তা প্রকৃত প্রয়োজনমতো সাধারণ মানুষের হাতে পৌঁছাবে এবং সরকারি পর্যায়ে অপব্যবহার বা আত্মসাতের সুযোগ থাকবে না।

 

 

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী