আগরতলা শহরের পুকুরের কাজ পরিদর্শন করেন মেয়য়

প্রগতি ত্রিপুরা, ১৪ জুলাই, ২০২৬: মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়য় দীপক মজুমদার নিগমের অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রভু বাড়ি ও মধ্যপাড়া পুকুরের কাজ পরিদর্শন করেন। মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের পরিত্যক্ত পুকুরগুলি সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। আগরতলার পুর নিগমের অন্তর্গত পরিত্যক্ত পুকুর গুলোকে জনসাধারনের কাজের উপযোগী করার লক্ষে কাজ চলছে। এরই মধ্যে ২৩ টি পুকুর জনগনের জন্য তাদের হাতে তুলে দিয়েছেন।

বর্তমানে প্রভু বাড়ির পুকুর এবং মধ্যপাড়ার পুকুরটির সংস্কার চলছে। এই কাজগুলি পরিদর্শনে এসেছেন বলে জানান তিনি। কিন্তু প্রভু বাড়ির পুকুরটির কাজ অত্যন্ত ধীরগতিতে হওয়ায় মেয়র অত্যন্ত অসন্তুষ্ট। সাত দিনের সময় বেধে দিয়েছেন তিনি। সাত দিনের মধ্যে কাজ এগোতে না পারলে অন্য কোন ঠিকাদারের হাতে দেওয়া হবে এই কাজ বলে জানান তিনি। প্রতিদিন মধ্যপাড়া এলাকায় পুকুর পাড়ে নেশা কারবারীদের আড্ডা বসে। এ বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র।

এলাকাবাসীকে সচেতন হতে বলেন তিনি। তবে এলাকায় কান পাতলে শোনা যায় বাম আমলের কমরেড দিয়ে চলছে মধ্যপাড়া এলাকার পুকুর সংস্কারের কাজ। বাম আমলে পরিবারে একাধিক চাকরি থেকে শুরু করে গাড়ি, বাড়ি সবকিছুই হাতিয়ে নিয়েছেন তিনি। এমনকি শহর দক্ষিণাঞ্চলের এক কুখ্যাত সমাজদ্রোহীর ডান হাত এবং বাম হাত ধরে ঠিকাদারের পেশায় এসেছেন তিনি। এখন তিনি সুশাসন জামানার ঠিকাদার। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় মেয়রের পেছনে থেকে তিনি বিজেপি ভক্ত দেখানোর চেষ্টা করেছেন।

Leave a Comment