গভীর জঙ্গল থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক যুবক!

প্রগতি ত্রিপুরা, ১০ জুলাই, ২০২৬: ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার মানুষ জঙ্গলে যুবকটিকে পড়ে থাকতে দেখে খবর দেয় সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে, সেখান থেকে অগ্নিনির্বাপকের কর্মীরা তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে , বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।

তবে চিকিৎসকদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন যাবত খাওয়া-দাওয়া না হওয়ার কারণে এবং জঙ্গলে পড়ে থাকার ফলে তার শরীরের কিছু অংশে পোকার সংক্রমণ ঘটেছে । বর্তমানে যুবককে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এম ও আই সি পার্থপ্রতিম দাসের তত্ত্বাবধানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

তবে যুবকটির নাম কি বা কোথা থেকে সে এখানে আসলো সে বিষয়ে সে কিছুই বলতে পারছে না, তাই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি বা সামাজিক সংস্থা তার পরিবারের খোঁজ করে দিতে পারে তাহলে তারা উপকৃত হবে এবং যুবকটিকে দ্রুত সারিয়ে তোলার ক্ষেত্রে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

Leave a Comment

রথযাত্রা সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে: রাজ্যপাল, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী