অনলাইন ডেস্ক, ১জুলাই, ২০২৬: বিদ্যালয়ের পঠন-পাঠনের সুবিধার পাশাপাশি খেলাধূলায় উৎসাহিত করতে ও যাতায়াতের সুবিধার জন্য কুমারঘাট ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সরকার থেকে সহায়তার হাত সম্প্রসারন করা হয়। সম্প্রতি কুমারঘাট ব্লক ও পুর এলাকার ৩টি মাধ্যমিক ও ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঠন-পাঠনের সুবিধার জন্য ৪২টি করে বেঞ্চ প্রদান করা হয়।
প্রতিটি বেঞ্চের মূল্য ৩ হাজার চারশ বিরানব্বই টাকা করে। এরজন্য মোট ব্যয় হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৭শত সাতচল্লিশ টাকা। এছাড়া কুমারঘাট পুর ও ব্লক এলাকার ২৭টি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের জন্য শিক্ষণ সামগ্রী, ক্রীড়া সামগ্রী ও আগুন নেভানোর শিলিন্ডার প্রদান করা হয়।
এছাড়াও ২৬টি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়, ২১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২ টি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষণ-শিখন সামগ্রী (TLM), ক্রীড়া সামগ্রী, বিজ্ঞান ও গণিত শিক্ষণ কিট, নিরাপত্তা ও সুরক্ষা বক্স, এল ই পি বক্স, নেপকিন ও আগুন নেভানোর সিলিন্ডার প্রদান করা হয়। অন্যদিকে, ব্লক ও পুর এলাকার সবকটি নিম্ন বুনিয়াদি, উচ্চ বুনিয়াদি, মাধ্যমিক, দ্বাদশ শ্রেণী ও মাদ্রাসা বিদ্যালয় মিলিয়ে মোট ৮৮ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস প্রদান করা হয়। তাছাড়াও ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবর্ষে নবম শ্রেণীতে পাঠরত ৩৩ টি বিদ্যালয়ের ১৪৫৩ জন ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়। কুমারঘাট বিদ্যালয় পরিদর্শক বিরলা কলই সিং এ সংবাদ জানিয়েছেন।








