অনলাইন ডেস্ক,২৪ জুন, ২০২৬: আজ সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিট নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।অগ্নিনির্বাপক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, বাসের ভেতরে যাত্রী থাকা সত্ত্বেও সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অল্পের জন্য বড় কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যান বাসের চালক ও যাত্রীরা। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে পুলিশ।








