১৩ ত্রিপুরা বি.এন এন.সি.সি’র উদ্যোগে ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম–২০২৬ অনুষ্ঠিত বামুটিয়ায়

প্রগতি ত্রিপুরা, ২২ জুন, ২০২৬: মোহনপুর মহকুমাধীন মোহনপুর ব্লকের অন্তর্গত বামুটিয়া বিধানসভার পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্চ বিদ্যালয়ে “ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম–২০২৬” অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মোহনপুর মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি যুবক যুবতীদের এনসিসি তে যোগ হয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার জন্য বলেন l

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত, বাজালঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দেববর্মা , বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাস।এছাড়া অনুষ্ঠানে এনসিসি কর্মকর্তা ও ক্যাডেট, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি কমান্ডিং অফিসার কর্নেল এন এস বাথ।এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা , এবং স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রাক্তন জওয়ানদের সংবর্ধনা এবং বসে আঁকো প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়।অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন মোহনপুর মহকুমা প্রশাসন ,পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েত, বাজালঘাট উচ্চ বিদ্যালয়।

Leave a Comment