প্রগতি ত্রিপুরা, ২২ জুন, ২০২৬: ঘটনার বিবরণী জানা যায় গতকাল গভীর রাতে প্রায় সাড়ে তিনটার দিকে থলিবাড়ি এলাকার মিলন পালের বাড়িতে হঠাৎই আগুনের লেলিহান শেখা দেখতে পায় পরিবারের লোকজন। আগুনে তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে দুটি বসত ঘর একেবারেই পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস বাহিনী ও এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সব চেষ্টা বিফলে যায় ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কিসের থেকে এই আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট হয়নি কারোরই।
এটা কি একটা দুর্ঘটনা ছিল নাকি অন্য কোন রহস্য তা নিয়ে এখন প্রশ্ন। তবে সবকিছুর মধ্যে বড় প্রশ্ন হচ্ছে কি হবে এখন এই মিলন পাল এবং তার পরিবারের লোকজনদের যেই দুটি বছর ঘর ছিল তা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখন তাদের মাথা গুজার মতো কোনো বাসস্থানে রইল না।







