দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা

প্রগতি ত্রিপুরা, ২২ জুন, ২০২৬: ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ অভিযোগ অটোচালকদের। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

শুধু তাই নয়, খারাপ রাস্তার কারণে প্রায়শই দুর্ঘটনাও ঘটছে বলে দাবি চালকদের। তাদের বক্তব্য, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করে।

বড় গাড়ির চাপেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে অটোচালকদের ওপর। সোমবার সকাল থেকেই রাস্তা অবরোধ শুরু করেন তারা।

পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলেই জানিয়েছেন আন্দোলনরত অটোচালকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।

Leave a Comment

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে