অসুস্থ অসহায় যুবকের পাশে দাঁড়ান প্রাক্তন সংসদ প্রতিমা ভৌমিক

প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: রবিবার দুপুরে দলের অসুস্থ কর্মীকে জিবি হাসপাতালে দেখতে ছুটে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । অসুস্থ যুবকের নাম বিশ্বজিৎ রায়, বাড়ি ধর্মনগর। সে পেশায় একজন ব্যবসায়ী। শনিবার ভোর চারটা নাগাদ তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত পাঁচ মাস ধরে সে অসুস্থ বিশ্বজিৎ রায়। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিন্তিত পরিবারের লোকজন।

রবিবার জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন তিনি। দ্রুত আরোগ্য কামনা করেন। যতদ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর জন্য চেষ্টা করবেন বলে পরিবারের লোকজনদের আশ্বস্ত করেন প্রাক্তন সংসদ। এমনটাই জানিয়েছেন বিশ্বজিতের পরিবারের লোকজন।

Leave a Comment