প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সাব্রুমের ঐতিহাসিক ভারত-বাংলা মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা কর্মসূচির আয়োজন করে ‘এফ’ কোম্পানি, ১১৪ ব্যাটালিয়ন বিএসএফ। সীমান্ত এলাকার এই গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত কর্মসূচিতে বিএসএফ জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন।
অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১১৪ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট আর. এল. মিনা আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, যোগব্যায়াম মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর।
কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি জওয়ানদের সুস্থ ও কর্মক্ষম রাখতে নিয়মিত যোগচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক মৈত্রী সেতুর উপর এই কর্মসূচির আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে বলে তিনি উল্লেখ করেন। যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি সুস্থ জীবনযাপন ও আন্তর্জাতিক সম্প্রীতির বার্তা বহন করেছে।







