প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: আজ ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য যোগ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সুশান্ত চৌধুরী, তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিংহ রায়, মহকুমা শাসক রজত পন্থ মহকুমা পুলিশ আধিকারিক জগদীশ্বর রেড্ডি এবং বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।এই বিশেষ দিনে তিনি সকলকে যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য রক্ষার এক প্রাচীন বিজ্ঞান। নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা প্রদান করে। এদিন বিভিন্ন বয়সের মানুষ, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকলের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে ক্রীড়া মন্ত্রী সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং সুস্বাস্থ্যের বার্তা বহন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অভ্যাসে পরিণত করা। ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।







