নেশামুক্ত ত্রিপুরা গঠনে অঙ্গীকার নিলেন জিলা পরিষদের সদস্য-সদস্যাগণ

প্রগতি ত্রিপুরা, ১৯ জুন , ২০২৬: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জিলা পরিষদের সদস্য-সদস্যাগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে নেশামুক্ত ত্রিপুরা তথা নেশামুক্ত দেশ গঠনের অঙ্গীকার গ্রহণ করেন।

সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক নারায়ণ দেব সকলকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায়ও গতকাল থেকে ১০ দিনব্যাপী নেশামুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। আগামী ২৬ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে স্বেচ্ছায় সবাইকে সামিল হতে তিনি আহ্বান জানান।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী