প্রগতি ত্রিপুরা, ১৭ জুন, ২০২৬: প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার আগরতলা রেল স্টেশন থেকে। গ্রেফতার করা হয়েছে এক গাঁজা পাচারকারীকে। কোথা থেকে গাঁজা পাচার করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক পাচারকারীকে আগামী কাল আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৩০ কেজি ৮৩৫ গ্রাম যার বাজার মূল্য ৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। এদিন আগরতলা স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দুপুর আনুমানিক ৩ টার সময় তল্লাশি চালায় রেল পুলিশের আধিকারিকরা। তল্লাশি চালানোর সময়ই আসামের এক যুবককে তিনটি ব্যাগ নিয়ে স্টেশনের মধ্যে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাকে গ্রেফতার করা হয়। তার তিনটি বেগে তল্লাশি করে কে উদ্ধার হয় প্যাকেট গাঁজা।
পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ধৃত পাচারকারীরা জানায়, সে কলকাতার উদ্দ্যেশে যওয়া গরিবের রথ ট্রেনে স্টাফ হিসেবে কাজ করে। গাঁজার পেকেট গুলি তার সহযোগীর কাছ থেকে সংগ্রহ করেছে এবং এই গাঁজাগুলি বহিঃরাজ্যে পাচারের উদ্দ্যেশে সে এখানে এসেছিলো। তবে কোথায় ওই গাঁজা পাচার করা হচ্ছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। এর আগেও একাধিকবার স্টেশনে থেকে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে।







