এম.বি.বি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ১ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক!

প্রগতি ত্রিপুরা, ১৭ জুন, ২০২৬: মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আবারো গ্রেফতার এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক এয়ারপোর্ট থানার পুলিশের হাতে।এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এমবিবি বিমানবন্দরে রাজ্য থেকে বহিরাজ্যে যাওয়ার জন্য সন্দেহভাজন ভাবে এক ব্যক্তি ঘোরাফেরা করছে,এই গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ এমবিবি বিমানবন্দরে যায় এবং সন্দেহভাজন সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ চালালে সে কোন সঠিক জবাব দিতে পারেনি এবং বৈধ কোন ভারতীয় প্রমাণপ ত্র দেখাতে পারেনি।

তাই পরবর্তী সময়ে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে,যে তার বাড়ি বাংলাদেশ এবং সে অবৈধভাবে ভারতের প্রবেশ করে ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হয়ে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।এই অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছে, তাদের জালে তুলতে তদন্ত চলছে বলে জানান এরপর থানার ওসি সুশান্ত দেব।

দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এই অবৈধ অনুপ্রবেশ আবারও প্রশ্নের মুখে ফেলল রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে, যার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ।কেননা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকরা পৌঁছে যাচ্ছে বিমানবন্দর পর্যন্ত এবং বিমান পথে পাড়ি জমাচ্ছেন দেশের বিভিন্ন রাজ্যে,যা রাজ্য এবং দেশের জন্য বিপদজনক।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী