সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ জারি

অনলাইন ডেস্ক, ১৭ জুন, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে।

এই বিধিনিষেধ ২০ জুন, ২০২৬ থেকে ১৯ আগস্ট, ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিএনএসএস-র ১৬৬ ধারায় এই বিধিনিষেধ আরোপ করেছেন।

জেলাশাসক আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত মিলিটারি/ প্যারা মিলিটারি এবং রাজ্যের পুলিশ কর্মীদের ক্ষেত্রে, পশ্চিম জেলার পুলিশ সুপার, সদর এবং মোহনপুর মহকুমার মহকুমা শাসকদের অনুমতিপত্র পাওয়া ব্যক্তির ক্ষেত্রে, অফিসের জরুরী কাজে নিযুক্ত সরকারি কর্মচারির ক্ষেত্রে, জরুরী চিকিৎসার প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে।

জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment