মোহনপুর পুরসভা ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৭ জুন, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে মোহনপুর পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গণ মোহনপুর পুরসভা ভিত্তিক তিনদিনের জনকল্যাণ শিবিরে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।

কৃষি দপ্তরের পক্ষ থেকে ২ জনকে ভর্তুকি মূল্যে পাওয়ার উইডার দেওয়া হয়, ২ জনকে সোলার লাইট এবং ৫০ জনকে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তর থেকে ২৭২ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে ২৯৫ টি বিভিন্ন সামাজিক ভাতার ফর্ম প্রদান করা হয় এবং গর্ভবতী মায়েদের পুষ্টি কিট বিতরণ করা হয়।

মৎস্য দপ্তরের পক্ষ থেকে ৭ জন মৎস্য চাষিকে কনি জাল, ১জনকে আইস বক্স, ২জনকে কে সি সি লোনের ফর্ম, ১ জনকে কেসিসি লোন মঞ্জুরীর চেক, ২৪ জন এনএফডিপি রেজিস্ট্রেশন করেন এবং মৎস্য চাষে জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে ৬৪৫ টি গৃহপালিত পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়, ৫০ জনকে পোল্ট্রি মোরগের খাদ্য দেওয়া হয় এবং ২ জনকে কেসিসি লোনের ফর্ম দেওয়া হয়।

মোহনপুর পুর পরিষদের পক্ষ থেকে ৩৬০ জনকে জৈব সার এবং সাফাই কর্মীদের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। শিবিরে মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পিআরটিসি, এসসি, ওবিসি, ইনকাম, মেরেজ সার্টিফিকেটের জন্য মোট ৫৭ টি আবেদনপত্র গ্রহণ করা হয়।

টি.ইউ.এল.এম.-এর উদ্যোগে ৫টি স্বসহায়ক দলকে ২৩ লক্ষ টাকার ঋণের মঞ্জুরিপত্র দেওয়া হয়, পিএম স্বনিধি প্রকল্পে সেরা পারফরম্যান্স জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয় এবং পি এম বিশ্বকর্মা প্রকল্পে ১ জনকে ১ লক্ষ টাকার ঋণের মঞ্জুরিপত্র দেওয়া হয়। বিদ্যুৎ নিগম থেকে পিএম সূর্যঘর প্রকল্পে ২ জনের নাম নথিভুক্ত করা হয়।

Leave a Comment