নারী সংরক্ষণ আইন ২০২৩ কার্যকর করার দাবিতে সোনামুড়া জেলা মহিলা কংগ্রেস

প্রগতি ত্রিপুরা,১৭ জুন, ২০২৬: নারী সংরক্ষণ আইন ২০২৩ দ্রুত কার্যকরের দাবি—পোস্টকার্ড ও সিগনেচার ক্যাম্পেইন করল সোনামুড়া জেলা মহিলা কংগ্রেস! নারী সংরক্ষণ আইন ২০২৩ অবিলম্বে কার্যকর করার দাবিতে পোস্টকার্ড অভিযান ও সিগনেচার ক্যাম্পেইন কর্মসূচি পালন করল সোনামুড়া জেলা মহিলা কংগ্রেস।

প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির নির্দেশে বুধবার সোনামুড়া এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মহিলা কংগ্রেস কর্মীরা পোস্ট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে পোস্টকার্ড প্রেরণ করেন। একই সঙ্গে সিগনেচার ক্যাম্পেইন করে মহিলাদের স্বাক্ষর সংগ্রহ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুড়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী শেফিও পারভিন। শেফিও পারভিন বলেন, “সংসদে নারী সংরক্ষণ বিল পাস হলেও এখনও তা কার্যকর হয়নি। আমরা চাই অবিলম্বে আইন কার্যকর করে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করা হোক।

Leave a Comment