গুলি চালানোর ঘটনায় ২ মহিলা সহ ৪ জন অভিযোগ কারীকেই রাত পর্যন্ত সিধাই থানায় আটকে রাখার অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ১৭ জুন, ২০২৬: জমি বিবাদকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত থানায় সাধারণ মানুষ, পুলিশের উদাসীনতায় গুলিকাণ্ড,পথ অবরোধের হুশিয়ারি অভিযোগকারীদের। জুমের জমি জবরদখল নিয়ে সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়ায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

পুলিশের নিষ্ক্রিয়তার এই ঘটনা আরও ভয়ংকর রূপ ধারণ করে,হলো গুলিকান্ড।এই জুমের জমি জবরদখল নিয়ে সম্প্রায় দেববর্মার পরিবার সিধাই থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে নি বলে অভিযোগ করেন এবং পরে এই ঘটনা আরও ভয়ংকর রূপ ধারণ করে,চলে ৬ রাউন্ড গুলি কিন্তু অধরা পিস্তল ও পিস্তলবাজ।

রহস্যজনক ভাবে মামলার পাল্টা মামলা হয় সিধাই থানা এবং পাল্টা মামলা হওয়ার পর গরম হয় পুলিশ এবং প্রথমে মামলাকারীদের বাড়ি থেকে পিস্তল বাজদের পাল্টা মামলায় মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করে এবং পিস্তল বাজকে বাদে তাদের তরফ থেকে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় পিস্তলবাজ সহ বাকিদের গ্রেফতারের দাবিতে সিধাই থানায় গভীর রাত পর্যন্ত অবস্থান করে বালুয়াছড়ার জনতা এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুশিয়ারি দেন তাদের দ্রুত গ্রেফতার এবং যাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না দিলে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করবেন।

Leave a Comment