আন্তজাতিক মাদক অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: আন্তর্জাতিক মাদক অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলারজেলাশাসক কার্যালয়ের মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অরূপ দেব সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৭ জুনউমাকান্ত একাডেমীতে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক অনুষ্ঠান-এর আয়োজন করা হবে।

আগামী ২৩ জুন সকাল সাতটায় রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হবে। বিদ্যালয় থেকে কলেজ স্তর পর্যন্ত বিভিন্ন বিভাগে স্লোগান প্রতিযোগিতা, পোস্টার রাইটিং প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলায় ব্লকভিত্তিক, স্কুলভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, নগর এলাকায় ওয়ার্ডভিত্তিক, নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বাজার, বাস স্ট্যান্ড এবং জনবহুল এলাকায় মাদকের কুফল বিষয়ে পথনাটকেরআয়োজন করা হবে। এছাড়াও আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে একপ্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সমাজের সকল অংশের জনগণকে এই সচেতনতামূলক কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী