অনলাইন ডেস্ক, ১৪ জুন, ২০২৬: ভিক্ষা করতে এসে ২৮ হাজার টাকা দামের মোবাইল চুরি করে নিয়ে গেল ভিখারি! ঘটনা বিশ্রামগঞ্জ বাজারে শুভম দেবনাথের বিশাল বড় মোবাইল দোকান মাহি এন্টারপ্রাইজে।
সিসি টিভির ফুটেজে দেখা গিয়েছে কিভাবে ভিখারি Nothing 3A Live মোবাইলটি নিয়ে যায়। দোকানের কর্মচারী প্রসেনজিৎ মজুমদার সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে জানান তারা বিশ্রামগঞ্জ থানার পুলিশকে এবং সি সি টিভির ফুটেজ দেখিয়েছেন।







