অনলাইন ডেস্ক, ১৪ জুন, ২০২৬: রবিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চের জয় রাজ্যের মানুষের প্রকৃত মনোভাবের প্রতিফলন। এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে বর্তমান শাসকদলের প্রতি ক্রমশ অনাস্থা বাড়ছে।
তিনি বলেন, এই ফলাফল অত্যন্ত ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। এতে রাজ্যের মানুষের রাজনৈতিক মনোভাবের একটি স্পষ্ট বার্তা রয়েছে। এই জয় গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক আদর্শের প্রতি আইনজীবী সমাজের আস্থার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, রাজ্যের মানুষ বিজেপি-র শাসনব্যবস্থা ও রাজনৈতিক কর্মকাণ্ডে বিরক্ত।
বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। আইনজীবী সমাজ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিফলন ঘটেছে। এদিন বিরোধী দলনেতা সংবিধান বাঁচাও মঞ্চের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান।







