অনলাইন ডেস্ক, ১৪ জুন, ২০২৬: ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে! প্রানে বাঁচাতে আইনের দ্বারস্থ গর্ভধারিনী মা। ঘটনা আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজী সুভাষ কলোনি সাব সেন্টার সংলগ্ন এলাকায়।
জানা গেছে মৃত বিশ্বনাথ সরকারের স্ত্রী রানু বালা সরকার অভিযোগ করেন তার দুই ছেলের মধ্যে বড় ছেলে সরকারি চাকুরিজিবী, আর ছোট ছেলে বাচ্চু সরকার সেকেরকোট কাঞ্চনমালা রোডের অটো চালক।
বড় ছেলেও থাকেন অন্যত্র। তার ছোট ছেলে বাচ্চু দীর্ঘদিন ধরেই তার বৃদ্ধা মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। তাকে খাবার দেয় না। উল্টো বৃদ্ধা মায়ের কাছ থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
ঠিক একই ভাবে শনিবারও পাষন্ড বাচ্চু চেয়ার দিয়ে তার বৃদ্ধা মায়ের উপর প্রাণঘাতী হামলা চালায়। অবশেষে ছেলের প্রানঘাতী হামলার থেকে প্রান বাঁচাতে বৃদ্ধা মা রানুবালা সরকার আমতলী থানার পুলিশের দ্বারস্থ হয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও এই ঘটনার তদন্ত করতে আমতলী থানার পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে যায় নি বলে অভিযোগ এবং অভিযুক্ত ছেলে বাচ্চু সরকারকে আটক করেনি। রবিবার সকালে অসুস্থ বৃদ্ধা রানু বালা সরকার হাসপাতালে যাবার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনাটি বিস্তারিত ভাবে জানান।







