অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

প্রগতি ত্রিপুরা, ১২ জুন, ২০২৬: অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নয়াদিল্লিভিত্তিক অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক অরবিন্দ মাহাতো।

তিনি জানান, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ‘শিক্ষক যোগ্যতা পরীক্ষা’ (TET)-এ উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে সংগঠনটি ভারত সরকারের কাছে মানবিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছে।

অধ্যাপক মাহাতো বলেন, দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের স্বার্থ বিবেচনা করে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। তিনি জানান, আগামী ১৮ জুন ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের (DM) মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রায় এবং সংশ্লিষ্ট বিষয়টি মানবিক দিক বিবেচনা করে পুনর্বিবেচনার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Comment