প্রগতি ত্রিপুরা, ১১ জুন, ২০২৬: বৃহস্পতিবার সচিবালয়ে আত্মসমর্পণকারী বৈরীদের ডাকা ৭২ ঘণ্টার জাতীয় সড়ক এবং রেল অবরোধ নিয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের পক্ষ থেকেও প্রতিনিধি ও জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দফতরের সচিব, আধিকারিক এবং রাজ্য পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘক্ষণ বৈঠক হলেও আন্দোলন প্রত্যাহার বা দাবিদাওয়া সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আত্মসমর্পণকারী বৈরীদের নেতৃবৃন্দ।








