চাঁদাবাজি, তোলাবাজি এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনে নাগেরজলা পরিবহন শ্রমিকরা

প্রগতি ত্রিপুরা, ০৩ মে, ২০২৬: বুধবার পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে শোষণ, চাঁদাবাজি, তোলাবাজি এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ তুলে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকরা। এই আন্দোলনকে করে রাজধানী আগরতলায় নাগেরজলা মোটরস্টান্ডে পরিবহন শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ বিভিন্ন অজুহাতে অর্থ আদায়, তোলাবাজি এবং শ্রমিকদের হয়রানি করা হচ্ছিল।

শাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা আরো অভিযোগ করেন বিক্ষোভ চলাকালীন বিএমএস এর কয়েকজন কর্মীর উপর আক্রমণ চালানো হয়। এই ঘটনায় অন্তত তিন থেকে চারজন আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

অন্যদিকে, কাউন্সিলর অভিজিৎ মল্লিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ধরনের ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়। কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে নাগেরজলার পরিবহন ব্যবস্থা অচল করে দেওয়ার চেষ্টা করেছেন, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করেন। তিনি অভিযোগ করেন লিটন কর নামে যিনি অভিযোগ তুলছেন, তিনি বিএমএস-র কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন।

Leave a Comment