প্রগতি ত্রিপুরা, ২৭ মে, ২০২৬: বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখে রাজধানীতে গেদু মিয়া মসজিদে চলছে চূড়ান্ত প্রস্তুতি। গেদু মিয়া মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে।
গেদু মিয়া মসজিদের এক কর্মী জানান ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদকে সামনে রেখে আগরতলা টাউন জামে মসজিদ ও গেদু মিয়া মসজিদে সাফাইর কাজ চলছে। ঈদের মুল অনুষ্ঠানটি হবে গেদু মিয়া মসজিদে। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করা হবে বলে জানান তিনি।








