ফ্ল্যাট থেকে রহস্যজনকভাবে যুবকের মৃতদেহ উদ্ধার !

প্রগতি ত্রিপুরা, ২২ মে, ২০২৬: শহর আগরতলায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ধলেশ্বর জেল আশ্রম রোডস্থিত এলাকায় একটি এমডি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম দিশান দাস (২৭)।

পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বৃহস্পতিবার রাতে এমডি অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে দিশান দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে দিশান-এর এমন মর্মান্তিক পরিণতি হল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই রহস্যমৃত্যুর পিছনে কী রয়েছে তার সমাধানে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী