ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। বৃহস্পতিবার রাতে উত্তেজনা দেখা দেয় রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনী স্থিত ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ।

জানা যায় ফায়ার সার্ভিস দপ্তরের সামনে TR-01S-0777 নাম্বারের গাড়ি পার্কিং করে গাড়ির অভ্যন্তরে মদ্যপানের পাশাপাশি বিরিয়ানি খাচ্ছিল চালক।

ফায়ার সার্ভিস দপ্তরের মুল ফটকে থাকা গার্ড গাড়ি চালককে বারে বারে গাড়ি সরিয়ে নেওয়ার জন্য বলার পরও ঐ গাড়ি চালক কোন কথাই শুনছিল না। সেই সময় ফায়ার সার্ভিস দপ্তরের এক কর্মীর নজরে আসে বিষয়টি।

সেই ফায়ার সার্ভিস কর্মী এগিয়ে গাড়ির চালককে কেন এই ভাবে গাড়ি পার্কিং করে দেখেছে প্রশ্ন করার সাথে সাথে ঐ গাড়ি চালক ফায়ার সার্ভিস কর্মীর সাথে বাক্ব যুদ্ধে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।

Leave a Comment