শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: শান্তির বাজার প্রতিনিধি:বীর বাহাদুর ত্রিপুরা,শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ! পরীক্ষার ফলাফল এবং ব্যাক পেপার নিয়ে চরম অব্যবস্থার প্রতিবাদে এবার উত্তপ্ত হয়ে উঠল শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয় চত্বর। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শান্তিরবাজার শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত করা হয়।

আন্দোলন সময় রাজু দও নামক কলেজ শিক্ষক ছাত্র ছাত্রীদের একটি কুসংস্কার দেওয়ার চেষ্টা করে এবং এই চরম গাফিলতির ঘটনায় সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাসকে।আজকের এই আন্দোলনে শামিল হয়ে সাধারণ ছাত্র-ছাত্রী এবং ABVP নেতৃত্ব একগুচ্ছ মারাত্মক অভিযোগ তুলে ধরেন। পরীক্ষার্থীদের মূল অভিযোগ ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও বহু ছাত্র-ছাত্রীকে রেজাল্টে অযৌক্তিকভাবে পুনরায় ‘Back’ দেখানো হচ্ছে।

পরীক্ষায় সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে সম্পূর্ণ অন্যায়ভাবে ‘Absent’ বা অনুপস্থিত হিসেবে মার্কশিটে চিহ্নিত করা হয়েছে।দীর্ঘ সময় কেটে গেলেও এখনও বহু ছাত্র-ছাত্রীর ফাইনাল ফলাফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অফিসিয়াল ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে ২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা আগামী পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করতে পারছেন না।আন্দোলনরত ABVP নেতৃত্বের স্পষ্ট বার্তা— সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই ধরণের ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে।​তবে আজ আন্দোলনের তীব্রতা দেখে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের জন্য কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। পরবর্তীতে প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাসের ভিত্তিতে আজকের এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।তবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি দ্রুত এই সমস্ত টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্যার সমাধান না হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর এবং তীব্র আন্দোলনের পথ বেছে নেবে তারা।

Leave a Comment