রেলপথ অবরোধ করে বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: শিলচর থেকে আগরতলাগামী ও আগরতলা থেকে শিলচরগামী ট্রেনটি করুনা কালের সময় পর থেকে পানিসাগরে স্টপিস বন্ধ হয়ে যায়। আর এই ট্রেনটি আবার যেন পানিসাগর থামে, সেই দাবিতে আজকে পানিসাগর রেল স্টেশনে মহিলা পুরুষ নির্বিশেষে সকলে মিলে আন্দোলনে শামিল হন।যার ফলে দীর্ঘক্ষণ ধরে রেল আটকে রয়েছে।

আন্দোলনকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে তাদেরকে লিখিত ভাবে দেওয়া হবে না রেলকর্তৃপক্ষের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই রেল পথ অবরোধ চলবেই।অবশেষে দীর্ঘ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষ এনাউন্সমেন্টর মাধ্যমে অবরোধকারীদেরকে আশ্বস্ত করেন যে আগামী এক মাসের মধ্যে পানিসাগরে স্টপিস দেওয়া হবে। তারপর এই আশ্বাস পেয়ে আইরা তাদের অবরোধ থেকে বিরত হন।

Leave a Comment