৬ টি বর্জ্য সংগ্রহকারী যান বিতরণ করা হয় বুধবার

প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে ৬ টি বর্জ্য সংগ্রহকারী যান বিতরণ করা হয় বুধবার। এই বজ্য সংগ্রহকারী মিনি ট্রাক গুলি গ্রামীণ এলাকার জন্য একটি কার্যকর ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সমাধান। যা দুর্গন্ধ ছড়ানো এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে।

এইদিন এই বর্জ্য সংগ্রহকারি যান গুলি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান স্বচ্ছ ভারত মিশনের অধিন এই বর্জ্য সংগ্রহকারি গাড়ি গুলি ক্রয় করা হয়েছে। তিনটি ব্লকের জন্য তিনটি গাড়ি দিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment