প্রগতি ত্রিপুরা, ২০ মে, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে দাবি সনদ প্রেরন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। তিন দফা দাবিকে সামনে রেখে পশ্চিম জেলার জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রেরন করা হল।
এইদিন স্মারক লিপি প্রদানের পূর্বে আগরতলা শহরে এক র্যালি সংগঠিত করা হয়। র্যালিটি পশ্চিমজেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সংগঠনের এক নেতৃত্ব নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরেন।







