সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া টাকা কান্ডে দুজনকে আদালতে তুলল পুলিশ

প্রগতি ত্রিপুরা, ১৯ মে, ২০২৬: পুলিশ কনস্টেবলের স্ত্রী লক্ষ লক্ষ টাকার বান্ডেল সামনে সাজিয়ে রেখে ধনের দেবি লক্ষ্মীর পুজা। এই ছবি প্রকাশ্যে আসার পর আরক্ষা প্রশাসন নড়েচড়ে বসে। এই ঘটনার আরও দুই জনকে গ্রেপ্তার করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করল পুলিশ।

ধলাই জেলার সালেমা থানায় ১৬ মে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এখনো পর্যন্ত সালেমা থানা ও রাজধানীর এনসিসি থানায় প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। উঠে এসেছে দুই পুলিশ কনস্টেবল ও এক টিএসআর জওয়ানের নাম। তাদেরকে ইতিমধ্যে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে ডিআইজি নর্দান রেঞ্জ ও আই.জি আইন-শৃঙ্খলাকে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী