প্রগতি ত্রিপুরা, ১৭ মে, ২০২৬: সম্প্রতি সামাজিক মাধ্যমে ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ছবি বিপুল টাকা সহ ছড়িয়ে পড়ে। এই নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার সাথে সাথে নড়েচড়ে বসে আরক্ষা প্রশাসন। জানা যায় এই নিয়ে শনিবার রাতে পশ্চিম মহিলা থানায় এক বৈঠক অনুষ্ঠিত হয় আরক্ষা প্রশাসনের। রাজ্য পুলিশের ডিআইজিপি আইপার মনচাক গভীর রাতে পশ্চিম মহিলা থানায় ছুটে যান।
জানা যায় এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে। যদিও রাজ্য পুলিশের ডিআইজিপি আইপার মনচাক জানান বিপুল টাকা সহ ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পাড়ার ঘটনার তদন্ত চলছে। একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কোন টাকা উদ্ধার হয় নি।








