প্রগতি ত্রিপুরা, ১৭ মে, ২০২৬: রবিবার আগরতলা গভমেন্ট ডেন্টাল কলেজের অডিটোরিয়াম হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যখন রোগীর অস্ত্র পচার হয় কিংবা দুর্ঘটনাগ্রস্ত রোগীর। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে।
তবে জোগানের সঙ্গে যেন সমতা বজায় থাকে সেদিকেও নজর রাখতে হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষের সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, একটি হাসপাতালের মধ্যে প্রথম সারির ভূমিকা পালন করেন নার্স।
একজন রোগীকে নিয়ে আসা হলে সে রোগীকে আগে দেখেন এই নার্সরা। তারা যদি সংযত হয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে তাহলেই কোন সমস্যা হয় না।শিবিরের উদ্বোধন করে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। রক্তদাতা দের উৎসাহিত করেন তাঁরা।








